
নিউজ ডেস্ক: শুধুমাত্র ভারতের সঙ্গেই নয় একাধিক প্রতিবেশীর সঙ্গেই সংঘাতের সম্পর্কে জড়ানো চিন। প্রতিবেশী ভিয়েতনাম ও ফিলিপাইন ছাড়াও জাপানের সঙ্গেও সংঘাতের মাত্রা বেড়েছে বলেই জানা যাচ্ছে। সম্প্রতি, জাপান শুধুমাত্র চিনের দিকে তাক করে মিসাইল মোতায়েন করেছে তাই নয়, চিন সীমান্তে জাপান সেনার সংখ্যাও বেড়েছে লক্ষ্যনীয় হারে। শুধু তাই নয়, এয়ার ডিফেন্স ব্যবহার করে নজরদারিও বাড়াচ্ছে জাপান। চিন সাগরের সামনেই প্যাট্রিয়ট পিএসি থ্রি এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম মোতায়েন করেছে জাপান। সরাসরি যার নিশানায় রয়েছে চিন। শুধু তাই নয়, জাপান জানিয়েছে, চলতি মাসের মধ্যেই চারটি সেনাঘাঁটিতে দূরপাল্লার পিএসি থ্রি এমএসই মিসাইল বসানো হবে। গত ফেব্রুয়ারি মাস থেকে টোকিওর সঙ্গে বেজিংয়ের চরম বিবাদ শুরু হয়েছে। জাপানের নাকের ডগায় মিসাইল সাবমেরিন পাঠিয়েছে চিন। তারই জবাবে জাপানের এই মিসাইল সক্রিয়তা বলে খবর।
অন্যদিকে মার্কিন নৌসেনার তিনটি বিমানবাহী রণতরী প্রশান্ত মহাসাগর থেকে দক্ষিণ চিন সাগরের দিকে টহলদারি শুরু করেছে। ইউএসএস রোনাল্ড রেগন, ইউএসএস থিওডর রুজভেল্ট পশ্চিম প্রশান্ত মহাসাগরে এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে ইউএসএস নিমিৎজ। তার মধ্যে একটি রণতরী রয়েছে ফিলিপিন্স সাগরের কাছেই। গত শনিবার, চিনা কমিউনিস্ট পার্টির কড়া সমালোচনা করেছেন মার্কিন বিদেশসচিব মাইক পম্পেও। এদিকে, চিন সীমান্তে নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না ভারত। সীমান্তে আকাশপথে কড়া নজরদারি চলছে বলে শনিবারই বায়ুসেনা প্রধান আরকেএস ভাদুড়িয়া। যদিও তিনি জানিয়েছেন গত কয়েক মাসে আকাশপথে কোনও চিনা অনুপ্রবেশ হয়নি। বায়ুসেনা প্রধান কানিয়েছেন, কমব্যাট এয়ার পেট্রোলিংও চলছে আকাশ পথে। পার্বত্য অঞ্চলে চিনের একাধিক এয়ারবেস রয়েছে। আর সেখান ধেকে কোনোরকম বেগতিক দেখলেই ভারত এগিয়ে যাওয়ার পুরো প্রস্তুতি নিয়েছে। কমব্যাট এয়ার পেট্রলিং-এর ক্ষেত্রে অস্ত্র সহ চপার বা যুদ্ধবিমান ওড়ানো হয়। আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছে সেটাই ঘটছে।