News71.com
 International
 21 Jun 20, 10:15 PM
 590           
 0
 21 Jun 20, 10:15 PM

ভূস্বর্গে বড় সাফল্য পেল ভারত॥ চার বড় জঙ্গি সংগঠনের মাথাদের খতম করল জম্মু কাশ্মীর পুলিশ

ভূস্বর্গে বড় সাফল্য পেল ভারত॥ চার বড় জঙ্গি সংগঠনের মাথাদের খতম করল জম্মু কাশ্মীর পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক: লাগাতার সংঘর্ষ চলছে। একদিকে উত্তপ্ত ভারত পাক সীমান্ত। অন্যদিকে ক্রমাগত অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা। তবে এরই মাঝে সাফল্যের খবর শোনাল জম্মু কাশ্মীর পুলিশ। সূত্রের খবর গত চার মাসে জঙ্গি নিধনে বড়সড় সাফল্য এসেছে। চার মাসে চারটি বড় জঙ্গি সংগঠনের মাথাদের খতম করা হয়েছে বলে রবিবার জানালেন জম্মু কাশ্মীর পুলিশের আইজিপি (কাশ্মীর) বিজয় কুমার। এদিন তিনি জানান, লস্কর ই তইবা, জইশ ই মহম্মদ, হিজবুল মুজাহিদিন ও আনসার গাজওয়াত উল হিন্দ জঙ্গি সংগঠনের চার মাথাকে নিকেশ করা গিয়েছে। জম্মু কাশ্মীর পুলিশ, সেনা ও আধাসামরিক বাহিনীর যৌথ তল্লাশিতে এদের খতম করা গিয়েছে বলে জানিয়েছেন বিজয় কুমার। জম্মু কাশ্মীর পুলিশ সূত্রে খবর, মাথাদের খতম হওয়ার ফলে বেশ কিছুটা ধাক্কা খেয়েছে জঙ্গি সংগঠনগুলি। গত দুদিনেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রয়েছে। রবিবারও তিন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। শনিবার খতম হয়েছে দুই জঙ্গি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন