News71.com
 International
 22 Jun 20, 10:07 PM
 456           
 0
 22 Jun 20, 10:07 PM

বরফ গলা থামাতে ত্রিপল দিয়ে ঢাকা হচ্ছে ইতালির বিক্ষাত আলপাইনের হিমবাহ॥

বরফ গলা থামাতে ত্রিপল দিয়ে ঢাকা হচ্ছে ইতালির বিক্ষাত আলপাইনের হিমবাহ॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইতালির উত্তরাঞ্চলে আলপাইন পর্বতের হিমবাহ গলে যাওয়া থামাতে বিশাল ত্রিপল দিয়ে গ্ল্যাসিয়ার ঢেকে দেয়া হচ্ছে। এ হিমবাহ বৈশ্বিক উষ্ণায়ন রোধে সহায়ক।গ্রীষ্ম মৌসুম শুরু হওয়ায় এখানে বরফ গলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ১৯৯৩ সালের পর থেকে ইতালির উত্তরাঞ্চলের প্রিসনা গ্লাসিয়ার এক তৃতীয়াংশ কমে গেছে।স্কি’র সময় চলে গেছে, ক্যাবল কার বন্ধ রয়েছে। পরিবেশ সংরক্ষণবিদরা বরফ গলা থামাতে সাদা ত্রিপল দিয়ে হিমবাহ ঢেকে দিচ্ছেন। এই সাদা ত্রিপল সূর্যালোক প্রতিফলিত করে নিচের গ্লাসিয়ারে শীতলতা বজায় রাখে।এই কাজের দায়িত্বপালনকারী কোম্পানির প্রধান ডেভিড পেনিজ্জা (৩৪) বলেন, এই এলাকা অব্যাহতভাবে সংকুচিত হচ্ছে, যতোটা সম্ভব এটি রক্ষা করার জন্য আমরা ঢেকে দেয়ার চেষ্টা করছি।তিনি আরো বলেন, ২০০৮ সালে এই প্রকল্প শুরু হয়, ওই বছরে আমরা প্রায় ৩০ হাজার বর্গ মিটার এলাকা ঢেকে ফেলেছি, বর্তমানে ১ লাখ বর্গ মিটার ঢাকার কাজ চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন