News71.com
 International
 23 Jun 20, 06:17 PM
 383           
 0
 23 Jun 20, 06:17 PM

চীনে ভারী বৃষ্টিপাত॥ ৩ জনের মৃত্যু

চীনে ভারী বৃষ্টিপাত॥ ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ ভারী বৃষ্টিপাতে চীনের দক্ষিণাঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন।কর্তৃপক্ষ জানায়, সোমবার রাতে ঝড় ও বৃষ্টির ফলে গুইজু প্রদেশের বেশকিছু গ্রাম ও শহরে দেখা দেয় বন্যা। অনেক এলাকায় ভূমিধ্বসের ঘটনাও ঘটে। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বলেও জানানো হয়। একইসঙ্গে, আগামী ২৪ ঘণ্টা সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন