News71.com
 International
 24 Jun 20, 10:23 AM
 465           
 0
 24 Jun 20, 10:23 AM

৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো॥

৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো॥

আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোর দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪। এরফলে আশেপাশের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সৃষ্টি হয়েছে সুনামি।মঙ্গলবার (২৩ জুন) সকালের দিকে দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা রাজ্যে এ ভূমিকম্প হয়। এতে একজনের মৃত্যুর খবর জানিয়েছেন রাজ্য গভর্নর আলেজান্দ্রো মুরাত।ভূমিকম্পের পরই ওক্সাকা উপকূলে সুনামি দেখা দিয়েছে বলে জানিয়েছে দেশটির ভূতাত্বিক জরিপ বিভাগ। কাছাকাছি একটি শহরের সৈকতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২ ফুট বেড়েছে। উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে বলেছে মেক্সিকোর নাগরিক সুরক্ষা সংস্থা।ওক্সাকার এ ভূমিকম্পে প্রকম্পিত হয়েছে ৪শ’ মাইলের বেশি দূরের মেক্সিকো সিটিও। ভূমিকম্পের ফলে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূল এবং মধ্য ও দক্ষিণ আমেরিকায় সুনামির আশঙ্কা করা হচ্ছে।মেক্সিকো উপকূলে ১ মিটার (৩.২৮ ফুট) উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক এন্ড অ্যাটমোসফেরিক এডমিনস্ট্রেশন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন