News71.com
 International
 24 Jun 20, 12:25 PM
 383           
 0
 24 Jun 20, 12:25 PM

করোনাযুদ্ধে বিজয়ী স্বাস্থ্যকর্মীদের সনদ দিল ইতালি॥

করোনাযুদ্ধে বিজয়ী স্বাস্থ্যকর্মীদের সনদ দিল ইতালি॥

আন্তর্জাতিক ডেস্কঃ অদৃশ্য শত্রু করোনা যুদ্ধে বিজয়ের দ্বারপ্রান্তে ইতালি। সন্তোষজনক হারে কমেছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। সোমবার ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের কাজের স্বীকৃতিস্বরূপ সনদ তুলে দেন দেশটির প্রধানমন্ত্রী। দেশটিতে করোনায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮৩৩ জন। মারা গেছেন ৩৪ হাজার ৬৭৫ জন। সুস্থ হয়েছেন অর্ধেকেরও বেশি মানুষ।ইউরোপের দেশগুলোর মধ্যে করোনাভাইরাসে সবচেয়ে বেশি বিপর্যস্ত ইতালি। ফেব্রুয়ারি থেকে দেশটিতে আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়তে থাকে হুহু করে। চীন থেকে আসা দুই পর্যটকের মাধ্যমে ছড়িয়ে পড়ে এই মরণব্যাধি এ ভাইরাস।উত্তরাঞ্চলীয় শহরগুলোতে সৎকারের জায়গা না পেয়ে স্থানান্তর করতে হয় মৃতদেহ। করোনাভাইরাসে আক্রান্তদের সেবা করতে গিয়ে এ পর্যন্ত ১৭০ ডাক্তার, ৪০ জন নার্সসহ বিপুল সংখ্যক স্বাস্থ্যকর্মী মারা গেছেন। তবে সবকিছু ছাপিয়ে এখন অনেকটাই নিয়ন্ত্রণে পরিস্থিতি।করোনা ভাইরাস নিয়ন্ত্রণের খবরে ইতালিয়দের সাথে সাথে প্রবাসী বাংলাদেশিরাও আনন্দিত।ইতালি প্রবাসী এক বাংলাদেশি বলেন, 'ইতালি করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। হয়তো এটা সপ্তাহ খানেক পর শূন্যেতে পৌঁছে যাবে।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন