News71.com
 International
 24 Jun 20, 10:43 PM
 353           
 0
 24 Jun 20, 10:43 PM

মালয়েশিয়ায় করোনার নতুন ক্লাস্টার জোন।। ৯ বাংলাদেশী আক্রান্ত

মালয়েশিয়ায় করোনার নতুন ক্লাস্টার জোন।। ৯ বাংলাদেশী আক্রান্ত

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ায় করোনাভাইরাসে আক্রান্তদের নতুন করে আরও তিনটি ক্লাস্টার শনাক্ত করা হয়েছে। গত ৯ জুন কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (সিএমসিও) প্রত্যাহারের পর বাংলাদেশীদের আবাসস্থল থেকে এই প্রথম ক্লাস্টারগুলো শনাক্ত করা হলো।শনাক্ত হওয়া ক্লাস্টারগুলো হল, কুয়ালালামপুরের বুকিত বিনতাং, সেলাঙ্গরের হুলু লাঙ্গাতের একটি কনডমিনিয়াম ও সারওয়াকের কুচিংয়ের একটি নির্মাণ সাইট।এসময় কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের ক্লাস্টারে করোনায় আক্রান্ত ১০ জনের মধ্যে ৯ জনই বাংলাদেশী এবং অন্য একজন স্থানীয় নাগরিক রয়েছে বলে জানানো হয়।স্থানীয় সময় বুধবার (২৪ জুন) বিকালে করোনা সংক্রান্ত নিয়মিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ডা. নূর হিশাম আবদুল্লাহ।তিনি জানান, নতুন আক্রান্ত শনাক্ত হওয়ার ঘটনাকে মালয়েশিয়ায় লকডাউন শিথিলের ক্ষেত্রে সতর্ক বার্তা হিসেবে মনে করা হচ্ছে। এমন সময় এই নতুন নতুন ক্লাস্টার পাওয়া যাচ্ছে যখন মালয়েশিয়া অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরায় সচল হতে শুরু করেছে এবং মানুষ কাজে ফিরতে শুরু করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন