News71.com
 International
 25 Jun 20, 10:54 AM
 417           
 0
 25 Jun 20, 10:54 AM

ভারতের পশ্চিমবঙ্গে বাড়ছে লকডাউনের সময়সীমা॥

ভারতের পশ্চিমবঙ্গে বাড়ছে লকডাউনের সময়সীমা॥

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গে দিন দিন বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। যা মমতা সরকারের কাছে যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আর সে কারণে পশ্চিমবঙ্গে ৩১ জুলাই পর্যন্ত বাড়ছে লকডাউনের সময়সীমা। তবে বিগত চতুর্থ দফার লকডাউনের মত সম্পূর্ণ লকডাউন নয়। রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন থেকে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এসময় মমতা বলেন, বর্তমানে চলমান ৫ম দফার লকডাউনের মতই সবকিছু শিথিল থাকবে ৩১শে জুলাই অব্দি বর্ধিত লকডাউনে। প্রসঙ্গত, ভারতে ৫ম লকডাউন শেষ হচ্ছে ৩০ জুন। সম্ভবত কেন্দ্রীয় সরকারও লকডাউনের সময়সীমা বর্ধিত করবে। তবে তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউনের সময়সীমা বাড়ালেন। তবে কোন কোন এলাকায় কতটা কি ছাড় থাকবে এই বিষয়ে খুব শিগগিরই নতুন নির্দেশিকা জারি করবে রাজ্য সরকার। রাজ্যের করোনা ও আম্পান পরিস্থিতি নিয়ে বুধবার (২৪ জুন) সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষ হওয়ার পর লকডাউনের সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এসময় তিনি বলেন, করোনা যাতে রাজ্যে ছড়িয়ে না পড়ে, তার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। কোভিড রোগীদের বিষয়ে আরও বেশি করে নজর দেবে রাজ্য সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন