
আন্তর্জাতিক ডেস্কঃ ভারত-চিন সীমান্ত সংঘর্ষের প্রভাব ব্যাপকভাবে পড়েছে ব্যবসা-বাণিজ্যে। এরইমাঝে চিন থেকে আসা আমেরিকার অ্যাপেল, সিসকো এবং ডেল কোম্পনীর প্রোডাক্ট আটকে দিয়েছে ভারতের পোর্ট। চিন থেকে আমদানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পোর্ট কর্তৃপক্ষ। সংবাদসংস্থা রয়টারস রিপোর্ট অনুযায়ী, চিন থেকে আসা কনটেইনারগুলিকে ভারতীয় বন্দরে থামিয়ে দেওয়া হয়েছে, চাওয়া হচ্ছে অতিরিক্ত ছাড়পত্র। তবে কোন বন্দরে এই ঘটনা ঘটেছে তা এখনও পরিষ্কার নয়। প্রসঙ্গত, জুনের ১৫ তারিখে পূর্ব লাদাখে পিপলস লিবারেশন আর্মির সঙ্গে ভারতীয় সেনার মুখোমুখি যুদ্ধে ২০ জন জওয়ান শহিদ হয়েছেন।
ভারত-আমেরিকা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরাম ভারতের কমার্স মন্ত্রককে একটি চিঠিতে জানিয়েছে, স্বচ্ছতার অভাব এবং অকারণ দেরিতে ব্যবসা এবং উৎপাদনের কাজে ব্যাঘাত ঘটতে পারে। দুটি সূত্র মারফত জানা গিয়েছে, অ্যাপেল,সিসকো, ডেল, ফোরড কো প্রোডাক্টস কোম্পনীর জিনিস আঁটকে দেওয়া হয়েছে। তৃতীয় সূত্রের খবর, তাইওয়ানের ফক্সকন কোম্পানি ভারতে অ্যাপেলের উৎপাদক তাঁরাও ক্ষতিগ্রস্ত হয়েছে। নভেল করোনা ভাইরাসের জন্য দেশজুড়ে চলা লকডাউনে ফ্যাক্টরি অপারেশন বন্ধ থাকার পরে ভারত ফের নতুন করে কাজ শুরু করছে, তাই দেরি হচ্ছে বলেও জানা গিয়েছে।