News71.com
 International
 25 Jun 20, 01:36 PM
 459           
 0
 25 Jun 20, 01:36 PM

২১০ কোটি খরচে ইসলামাবাদে তৈরি হচ্ছে বিশাল হিন্দু মন্দির॥

২১০ কোটি খরচে ইসলামাবাদে তৈরি হচ্ছে বিশাল হিন্দু মন্দির॥

আন্তর্জাতিক ডেস্কঃ মূলত ইসলাম প্রধান দেশ পাকিস্তান। কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে বহু মানুষের বাস সেখানে।তবে অন্য ধর্মাবলম্বিদের সংখ্যা সেখানে তুলনায় অনেকই কম। ইসলাম সম্প্রদায়ের মানুষই সেখানে সবথেকে বেশি বসবাস করেন। বাকি ধর্মের মানুষদের গন্য করা হয়ে থাকে সংখ্যালঘু হিসেবে। কিন্তু সেই সমস্ত সংখ্যালঘু মানুষদের উপর চলে প্রবল অত্যাচার। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষরা পাকিস্তানের মাটিতে কতটা সুরক্ষিত তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। কারণ ধর্মান্তকরণ সহ ধর্ষণ, নাবালিকা বিয়ে সহ একাধিক ঘটনায় মুখ পুড়েছে পাকিস্তানের। নয়া পাকিস্তান তৈরির স্বপ্ন দেখালেও ইমরান খানের আমলেও সংখ্যালঘু হিন্দুরা নানাভাবে অত্যাচারিত। তবে এবারে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর পাকিস্তান সরকার যে যথেষ্ট দায়িত্ববান তা বোঝাতে দেশটির রাজধানী ইসলামাবাদে তৈরি হতে চলেছে হিন্দু মন্দির। আর তৈরি করতে খরচ হবে প্রায় ২১০ কোটি টাকার কাছাকাছি। হিন্দুদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে। জানা গিয়েছে এই কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। শুরু করেছেন পাকিস্তানের মানবাধিকার কর্মী লাল চাঁদ মাহি।

তিনি টুইট করে জানিয়েছেন, এটি ইসলামাবাদের প্রথম হিন্দু মন্দির। আর এই কাজে খরচ হবে ২১০ কোটি টাকা। এমনটা জানা গিয়েছে সে দেশের মন্ত্রী পির নুরুল হোক কাদারির তরফ থেকে অনেক সাহায্য পাওয়া গিয়েছে এই বিষয়ে। ইসলামাবাদে মন্দির তৈরি করার দাবি অনেকদিন ধরে জানিয়ে এসেছেন সেখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। কিন্তু এতদিনে প্রশাসন তাদের কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে প্রার্থনা করার জন্য তাদের আর রাওলপিণ্ডি যেতে হবে না। একাধিক হিন্দু সদস্যরাই হাত লাগিয়ে মাটি খুঁড়ে এই মন্দির তৈরি করার কাজ শুরু করেছেন। ক্রমেই হিন্দুদের সংখ্যা বাড়ার ফলে অনেকেই এই মন্দিরের দাবি জানাচ্ছিলেন। কিন্তু প্রশাসনের তরফে কোন পদক্ষেপ করা হয়নি। অবশেষে প্রশাসনের তরফে এই অনুমতি মেলাতে খুশি সেখানকার সংখ্যা লঘু হিন্দুরা। এছাড়া জানা গিয়েছে মৃতদেহ দাহ করার জন্য শ্মশান তৈরি করা হবে। মন্দির তৈরি করার সব খরচ পাক সরকার বহন করবে বলেও জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন