News71.com
 International
 25 Jun 20, 06:59 PM
 394           
 0
 25 Jun 20, 06:59 PM

আলোচনায় বসতে মার্কিন যুক্তরাষ্ট্রকে শর্ত দিল ইরান॥

আলোচনায় বসতে মার্কিন যুক্তরাষ্ট্রকে শর্ত দিল ইরান॥

আন্তর্জাতিক ডেস্কঃ পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার জন্য ক্ষমা চেয়ে ক্ষতিপূরণ দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। বুধবার জাতির উদ্দেশে ভাষণে তিনি এ মন্তব্য করেন। এরমধ্যেই, ইরানি ৫ নাবিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। সঠিক সময়ে তেহরানের সঙ্গে আলোচনা হবে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।আন্তর্জাতিক পরমাণু সংস্থা অভিযোগ করে আসছে, ইরান তাদের দুটি স্থাপনায় গেলো ৪ মাস ধরে পরিদর্শনের অনুমতি দিচ্ছে না। স্থাপনাগুলোতে পরমাণু কার্যক্রম চলছে বলেও ধারণা তাদের। এ বিষয়ে নিরাপত্তা পরিষদে জার্মানি, ফ্রান্স, ব্রিটেন প্রস্তাব তুললে ভেটো দেয় চীন, রাশিয়া। বুধবার প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, পরমাণু সংস্থার কাছে নিরপেক্ষ আচরণ চায় ইরান।ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, 'যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদীরা আন্তর্জাতিক পরমাণু সংস্থার ওপর চাপ তৈরি করছে। পরিদর্শনের অনুমতি দেয়া সহজ একটি বিষয়। কিন্তু আমরা চাই সংস্থাটি প্রভাবমুক্ত থাকুক। এছাড়া, পরমাণু চুক্তিতে ফিরলে, ক্ষমা চাইলে, ক্ষতিপূরণ দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো সময় আমরা আলোচনায় বসতে প্রস্তুত।'এদিন, মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা কোরে ভেনেজুয়েলায় গ্যাসোলিন রফতানি করায়, জড়িত ইরানি ৫ নাবিকের বিরুদ্ধে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তেহরানে অস্ত্র রফতানিতে নিষেধাজ্ঞা দীর্ঘায়িত করতেও জাতিসংঘকে আহ্বান জানায় ওয়াশিংটন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন