News71.com
 International
 26 Jun 20, 10:46 AM
 331           
 0
 26 Jun 20, 10:46 AM

সৌদিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ৩,৩৭২॥

সৌদিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ৩,৩৭২॥

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে মৃত্যু হয়েছে ৪১ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৪২৮ জনের। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৩৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৭০ হাজার ৬৩৯ জন।এদিকে দেশটিতে ২৪ ঘণ্টায় শনাক্তের চেয়ে সুস্থতার হার বেশি। সৌদিতে একদিনে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৮৫ জন। মোট সুস্থ এক লাখ ১৭ হাজার ৮৮২ জন।সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দেশটিতে গত কয়েকদিনে দৈনিক চার হাজারের ওপর আক্রান্ত হলেও এখন আক্রান্তের সংখ্যা কমে আসছে।জানা যায়, দেশটিতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৫১ হাজার ৩২৫ জন। এদের মধ্যে দুই হাজার ২০৬ জনের অবস্থা আশঙ্কাজনক।গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রাণঘাতী এই ভাইরাস প্রথম শনাক্ত হয়। বর্তমানে বিশ্বব্যাপী ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসটি। এখন প্রায় ৯৭ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন প্রায় চার লাখ ৯০ হাজার জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন