News71.com
 International
 26 Jun 20, 11:17 AM
 452           
 0
 26 Jun 20, 11:17 AM

ভারতের সঙ্গে চিনের শত্রুতা॥ সেনা প্রস্তুত রাখছে আমেরিকা

ভারতের সঙ্গে চিনের শত্রুতা॥ সেনা প্রস্তুত রাখছে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্কঃ সম্প্রতি জার্মানি থেকে সেনা সরিয়ে নিয়েছে আমেরিকা। আর তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। বৃহস্পতিবার এ রকমই প্রশ্নের মুখোমুখি হন মার্কিন সচিব মাইক পম্পেও। তার উত্তরে চিনের সঙ্গে ভারতের শত্রুতার কথা উল্লেখ করেছেন তিনি। জানিয়েছেন, এই পরিস্থিতির জন্যই অন্য জায়গায় সেনা সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। স্পষ্টভাবে না উল্লেখ করলেও, তাঁর কথা থেকে পরিস্কার যে ভারতের সঙ্গে চিনের যে শত্রুতা, তার জন্যই প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। জার্মানি থেকে সেনা সরানো প্রসঙ্গে মাইক পম্পেও বলেন, ওখান থেকে সেনা সরানো হয়েছে কারণ তাদের অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তিনি জানিয়েছেন ভারতের প্রতি কার্যত হুমকি ছুড়ে দিচ্ছে চীন। ভিয়েতনাম ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপিনস এবং দক্ষিণ চিন সাগরের ক্ষেত্রেও বিপজ্জনক হয়ে উঠছে চিনের কমিউনিস্ট পার্টি। তাই সেই চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য আমেরিকা মার্কিন সেনা বাহিনীকে প্রস্তুত করছে বলে জানিয়েছেন তিনি। পম্পেও জানিয়েছেন শত্রুর মোকাবিলা করার জন্য ইন্টেলিজেন্স থেকে শুরু করে মিলিটারি কিংবা সাইবার প্রস্তুতি আমেরিকা।

এইভাবে সেনা সরানোর সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়েছে বলে জানিয়েছেন পম্পেও। চিনের পিপলস লিবারেশন আর্মি কে জবাব দেওয়ার জন্য যে আমেরিকা তৈরি হচ্ছে সে কথা স্পষ্ট জানিয়েছেন ঘনিষ্ঠ এই নেতা। শুধু সেনা নয় এর ফোর্স নৌ-বাহিনী গোয়েন্দা সূত্র, সবদিক থেকেই মুখোমুখি হওয়ার জন্য তৈরি থাকছে আমেরিকা। এদিকে রাশিয়াকে নিয়েও চিনের বিপত্তি। ভারত রাশিয়া অস্ত্রচুক্তি নিয়ে প্রবল আপত্তি জানিয়ে ছিল চিন। রাশিয়াকে পরামর্শ দেওয়া হয়েছিল যাতে কোনওভাবেই ভারতের হাতে অস্ত্র তুলে দেওয়া না হয়। তবে বেজিংয়ের সেই দাবির মুখে ছাই দিয়ে মিসাইল সিস্টেম ভারতে পাঠাচ্ছে রাশিয়া। সূত্রের খবর ভারত চিন সীমান্ত সমস্যার মধ্যেই রাশিয়ার এই মিসাইল সিস্টেম পাঠানোর সিদ্ধান্তকে একেবারেই সমর্থন করেনি চিন। স্টেট মিডিয়া পিপলস ডেইলিতে সেই বার্তাও প্রকাশিত হয়। তবে রাশিয়া জানিয়ে দিয়েছে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এই অত্যাধুনিক সমরাস্ত্র হাতে পাবে ভারত। ২২শে জুন রাশিয়া সফরে যান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই সফরেই রাশিয়াকে মিসাইল ডিফেন্স সিস্টেম দ্রুত দেওয়ার কথা জানায় ভারত। ২০১৮ সালের অক্টোবরে মস্কোর সঙ্গে ৫৪৩ কোটি মার্কিন ডলারের চুক্তি করেছিল দিল্লি। এই সফরে সেই চুক্তিতেই শান দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন