News71.com
 International
 26 Jun 20, 11:33 AM
 484           
 0
 26 Jun 20, 11:33 AM

লাদাখ সীমান্তে চীনের উপর চাপ বজায় রেখে ৫৪টি মোবাইল টাওয়ার বসাবে নয়াদিল্লি॥

লাদাখ সীমান্তে চীনের উপর চাপ বজায় রেখে ৫৪টি মোবাইল টাওয়ার বসাবে নয়াদিল্লি॥

আন্তর্জাতিক ডেস্কঃ সীমান্তে উত্তাপের মাঝেই পরিকাঠামো উন্নয়নের দিকে নজর দিল নয়াদিল্লি। ভারত চিন সীমান্তে লাদাখ জুড়ে ৫৪টি মোবাইল টাওয়ার বসানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। ইতিমধ্যেই টাওয়ার বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কিছু কাছেই ডেমচকে একটি মোবাইল টাওয়ার বসানো হচ্ছে বলে খবর। নয়াদিল্লির পরিকল্পনা, নুবরা এলাকায় ৭টি মোবাইল টাওয়ার বসবে। লেহতে বসবে ১৭টি টাওয়ার, জানস্কারে কমপক্ষে ১১টি মোবাইল টাওয়ার বসানো হবে। কার্গিলে বসছে ১৯টি মোবাইল টাওয়ার বলে সূত্রের খবর। এদিকে, গালওয়ান ভ্যালিতে অবশেষে কূটনৈতিক জয় ভারতের। পূর্ব লাদাখ সেক্টরে পিছু হটল চিন সেনা। ২২ শে জুনের বৈঠক ফলপ্রসূ হওয়ার পরেই এই সিদ্ধান্ত নেয় বেজিং। সূত্রের খবর সরিয়ে নেওয়া হয়েছে চিন সেনা জওয়ানদের ও সাঁজোয়া গাড়িগুলিকে। ২২শে জুন ১১ ঘণ্টা ধরে ম্যারাথন বৈঠক চলে। আর তারপরই সমাধান সূত্র কিছুটা সামনে আসে। শেষ পাওয়া খবরে জানা যায় পিছু হটতে রাজি হয়েছে চিনের সেনাবাহিনী। দুই পক্ষই লাদাখ সীমান্ত থেকে সেনা সরানোর ক্ষেত্রে রাজি হয়। এদিন ভারতের আকাশে চক্কর কাটে চিনা ড্রোন।

ভারতের সেনা অবস্থান দেখতেই ওই ড্রোন ওড়ে বলে মনে করা হচ্ছে। যদিও এই প্রথমবার নয়, গত কয়েক সপ্তাহে অন্তত চারবার চিনা ড্রোন উড়তে দেখা গিয়েছে। শুধু চিন নয়, ভারতও চিনের সেনাবাহিনীর উপর নজর রাখতে ড্রোনের সাহায্য নিচ্ছে বলে সূত্রের খবর। প্রায় দেড় মাস ধরে চলছে ভারত-চিন সংঘাত। এখনও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় লাইন অফ অ্যাচুয়াল কন্ট্রোল জুড়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে। ভারতীয় সেনার ১৪ নম্বর কর্পস মোতায়েন করেছে হেরন মিডিয়াম অলটিটিউড লং এনডুরেন্স ড্রোন। সেই ড্রিন থেকে সীমান্তে নজর রাখা হচ্ছে। এই ড্রোন অন্তত ১০ কিলোমিটার উঁচুতে উড়তে পারে, একটানা ২৪ ঘণ্টা চক্কর কাটতে পারে আকাশে। এছাড়াও, সীমান্তে দাঁড়িয়ে থাকা সেনাবাহিনীর কাছে রয়েছে পোর্টেবল ড্রোন। একাধিক ‘SpyLite’ mini ড্রোন মজুত রাখা হয়েছে। যা দিয়ে সহজেই সেনাবাহিনী পার্বত্য এলাকায় শত্রুদের অবস্থান দেখে নিতে পারবে। ইজরায়ালের সঙ্গে যৌথ উদ্যোগে এই ড্রোনগুলি তৈরি হয় ২০১৮-তে। যে কোনও আবহাওয়াতেই এই ড্রোন ওড়ানো সম্ভব। ১০,০০০ মিটার থেকে ৩০,০০০ ফুট উঁচু পর্যন্ত উড়তে পারে এই ড্রোন, তুলে আনতে আরে রিয়েল টাইম ভিডিও ফুটেজ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন