
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থার পাইলটদের মধ্যে অন্তত ৩০ শতাংশ ভুয়া লাইসেন্সধারী। দেশটির পার্লামেন্টে দেয়া এক বক্তব্য এ কথা জানান এভিয়েশন মন্ত্রী গুলাম সারওয়ার।তার দেয়া বক্তব্যে তিনি বলেন, পাকিস্তানের ৮৬০ জন পাইলটের মধ্যে ২৬২ জন পরীক্ষা না দিয়ে লাইসেন্স পেয়েছেন, তাদের হয়ে পরীক্ষা দিয়েছেন অন্য কেউ। এমনকি তাদের বিমান চালানোর কোনো অভিজ্ঞতা নেই বলেও জানান গুলাম।গত মাসে করাচিতে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশের সময় এসব কথা বলেন তিনি। ঐ ঘটনায় অন্তত ৯৭ জনের মৃত্যু হয়।