
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা আতঙ্কের মধ্যে দাবদাহে অতিষ্ঠ ফ্রান্সের বাসিন্দারা। স্বস্তি পেতে ঘর ছেড়ে ভিড় করছেন পার্কগুলোতে। এতে আবারও ভাইরাসের সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটিতে করোনায় নতুন করে আরও ২১ জনসহ এখন পর্যন্ত ২৯ হাজার ৭৫০ জনের বেশি মারা গেছেন। মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৬১ হাজার ৩০০ ছাড়িয়েছে।ফ্রান্সসহ ইউরোপের কয়েকটি দেশে কয়েকদিন ধরে তীব্র দাবদাহ চলছে। আর এতে মানুষ ছুটছেন সমুদ্র ও পার্কে। তবে এতে মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি ভঙ্গের প্রবণতা দেখা গেছে। তাপমাত্রা মাঝে মাঝে কমলেও গরম অনুভূতি কমছে না।এছাড়া আইফেল টাওয়ারসহ দর্শনীয় স্থানসমূহ খুলে দেয়া হয়েছে। আর তার ফলে পর্যটনসহ সাধারণ মানুষ ভিড় করছেন এসব জায়গায়।