News71.com
 International
 01 Jul 20, 06:54 PM
 382           
 0
 01 Jul 20, 06:54 PM

নতুন আতঙ্ক॥ মহামারি হয়ে উঠতে পারে চীনের নতুন ফ্লু ভাইরাস

নতুন আতঙ্ক॥ মহামারি হয়ে উঠতে পারে চীনের নতুন ফ্লু ভাইরাস

আন্তর্জাতিক ডেস্কঃ এবার চীনে শূকরের দ্বারা ছড়ায় এমন একটি ভাইরাসের আবির্ভাব ঘটেছে। এটিও মহামারি হিসেবে ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিজ্ঞানীরা। নতুন এই ফ্লু ভাইরাসের নামকরণ হয়েছে জি৪ইএএইচ১এন১। এটিও মানুষের শ্বাসনালীর ভেতরে ঢুকে সংক্রমণ ঘটায়।যারা চীনে শূকর এবং কসাইখানায় কাজ করছেন তাদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রমাণ মিলেছে। বর্তমানে যেসব টিকা বাজারে রয়েছে সেগুলো প্রয়োগ করে এই ভাইরাস থেকে সুরক্ষা পাওয়া যাচ্ছে না।গবেষকরা বলছেন, এই ভাইরাসটি ইনফ্লুয়েঞ্জা গোত্রের। জি৪ জেনোটাইপ নামে জেনেটিক মেটেরিয়াল রয়েছে। ২০১৬ সাল থেকে শুকরের মধ্যে ছড়িয়েছে এই ভাইরাস। করোনার মতোই জি৪ ভাইরাসও শ্বাসনালিতে সংক্রমণ ঘটায়। দ্রুত সংক্রমণ ছড়াতে শুরু করে। এই ভাইরাস আক্রান্তের উপসর্গ হল, হাঁচি, শ্বাসকষ্ট, হাঁপানি, কাশি এবং শরীরের ওজন হঠাৎ অনেকটা কমে যাওয়া। বিজ্ঞানীরা জানিয়েছেন, জি৪ ভাইরাসের কোনো প্রতিরোধ ক্ষমতা মানুষের দেহে নেই। তাই স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোকে পরিস্থিতির দিকে কড়া নজর রাখার পরামর্শ দিচ্ছে।গবেষণা বলছে, এই ভাইরাসটি মারাত্মক। ভবিষ্যতে মহামারির সৃষ্টি করতে পারে এই ভাইরাস। বিশেষ করে যারা পর্ক বা শূকরের মাংস খান, তাদের থেকেই ছড়াতে পারে সংক্রমণ। এই ভাইরাস শূকর থেকে মানুষের শরীরে সংক্রমণ ঘটিয়ে মৃত্যু পর্যন্ত পর্যন্ত হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন