News71.com
 International
 01 Jul 20, 09:39 PM
 435           
 0
 01 Jul 20, 09:39 PM

পাকিস্তান সেনাবাহিনীর প্রথম নারী লেফটেন্যান্ট জেনারেল হলেন নিগার জোহর॥

পাকিস্তান সেনাবাহিনীর প্রথম নারী লেফটেন্যান্ট জেনারেল হলেন নিগার জোহর॥

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তান সেনাবাহিনীতে ধীরে ধীরে বাড়ছে নারীদের অংশগ্রহণ। এবার প্রথম নারী লেফটেন্যান্ট জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সামরিক মেডিকেল কোরের কর্মকর্তা মেজর জেনারেল নিগার জোহর। দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা মঙ্গলবার (৩০ জুন) এই খবর নিশ্চিত করেছে। একটি টুইট বার্তায় দেশটির আন্তঃবাহিনী জনসংযোগের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার বলেছেন, ওই কর্মকর্তাকে পাকিস্তান সেনাবাহিনীর প্রথম মহিলা সার্জন জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে।এরআগে, ২০১৭ সালে তিনি দেশটির তৃতীয় নারী মেজর জেনারেল হিসেবে পদোন্নতি পেয়েছিলেন। তার বাবা পাক সেনাবাহিনীর একজন কর্নেল হিসেবে দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআইতে কর্মরত ছিলেন।

সূত্র: ডন

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন