
আন্তর্জাতিক ডেস্কঃ লাদাখে চীন ও ভারতের মধ্যে সংঘাতের জের ধরে দুই দেশের যুদ্ধাংদেহী অবস্থা। দুই দেশ ব্যাপকভাবে সেনা ও অস্ত্রের মজুদ করেছে ওই এলাকায়। এর মধ্যেই নতুন চিন্তায় ভারত। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় চীনের প্রভাব বিস্তারের চেষ্টায় ভারতের নতুন এ চিন্তা দেখা দিয়েছে।ভারত মহাসাগরের ওপর দিয়ে আন্দামান-নিকোবরের কাছ দিয়ে জ্বালানি তেল আমদানি করে চীন। সেই বিষয়টি মাথা রেখেই এখন আন্দামান-নিকোবর কমান্ডের গুরুত্ব বাড়ানো হচ্ছে। দ্বীপপুঞ্জের নিরাপত্তা নিয়েও নড়েচড়ে বসেছে ভারত।ভারতীয় সংবাদমাধ্যম আনন্দাবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, ইতিমধ্যে ওই দ্বীপপুঞ্জে ভারত অতিরিক্ত সেনা পাঠানোর কাজ শুরু করেছে।এই সময়ের খবরে বলা হয়েছে, মহাসাগরের ওপর আন্দামান-নিকোবরের অবস্থান দিল্লির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের ‘সম্প্রসারণবাদ কৌশল’ মোকাবেলায় এই এলাকা ভারতের জন্য বেশি জরুরী হয়ে পড়েছে।