News71.com
 International
 06 Jul 20, 06:59 PM
 406           
 0
 06 Jul 20, 06:59 PM

প্রবেশ সীমিত করে করোনা সংক্রমণের মধ্যেই ভারতে পর্যটকদের জন্য খুলল তাজমহল॥

প্রবেশ সীমিত করে করোনা সংক্রমণের মধ্যেই ভারতে পর্যটকদের জন্য খুলল তাজমহল॥

নিউজ ডেস্কঃ করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই ভারতে খুলে দেয়া হয়েছে মুঘল ঐতিহ্য তাজমহল। প্রতিদিন প্রবেশ করতে পারবেন মাত্র ৫ হাজার দর্শনার্থী। মানতে হবে স্বাস্থ্যবিধি। পর্যটন সংশ্লিষ্টরা স্বাগত জানালেও উদ্বিগ্ন স্থানীয় প্রশাসন। বিশ্বের অপূর্ব সুন্দর স্মৃতিসৌধ ও মনোমুগ্ধকর নিদর্শন তাজমহল। ভালোবাসার অবিশ্বাস্য স্মরণীয় ভাস্কর্য। ইসলামি স্থাপত্যের অপূর্ব নিদর্শন। শান্তি ও সৌন্দর্যের প্রতীকও। করোনা সংক্রমণ রোধে গেলো তিন মাস ধরে বন্ধ থাকার পর সোমবার খুলছে দর্শনার্থীদের জন্য। সরকারি সিদ্ধান্তে উচ্ছ্বাসিত কর্মহীন হয়ে পড়া পর্যটন সংশ্লিষ্টরা।

এক গাইডার জানান, এটি দুর্দান্ত খবর। গাইডের মনে স্বস্তি এনে দিয়েছে। এখন আবার কাজ শুরু হবে। এটি পর্যটন খাতকে চাঙ্গা করে তুলবে। পর্যটন খাতের সঙ্গে জড়িত সবাই উপকৃত হবে। করোনা মহামারীর কারণে ৮০ হাজারের স্থলে দিনে মাত্র ৫ হাজার পর্যটক প্রবেশের অনুমতি পাবেন। পরিসর সীমিতের পাশাপাশি অনুসরণ করেত হবে মাস্ক পরা ও হাত ধোয়ার নিয়ম। সংক্রমণ ঊর্ধ্বগতির মধ্যে ঐতিহাসিক লাল দুর্গসহ অন্যান্য স্থাপনাগুলো চালুর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। অভ্যন্তরীণ পরিবহন চালু থাকায় জনপ্রিয় স্থানগুলোতে দর্শনার্থী ফিরবে বলে আশা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন