News71.com
 International
 07 Jul 20, 01:19 PM
 439           
 0
 07 Jul 20, 01:19 PM

কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াই॥ এক জওয়ান ও এক জেহাদি খতম  

কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াই॥ এক জওয়ান ও এক জেহাদি খতম   

আন্তর্জাতিক ডেস্কঃ সাতসকালে কাশ্মীরে ফের সেনা-জঙ্গির সংঘর্ষ। মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তারক্ষীদের তল্লাশি অভিযান চলার সময় সেনা জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। পালটা জবাব দেন নিরাপত্তারক্ষীরাও। দু’পক্ষের সংঘর্ষে একজন সেনা জওয়ানের শহিদ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সংঘর্ষে এক জেহাদিকেও নিকেশ করেছে সেনা। গোপন সুত্রে খবর পেয়ে সোমবার রাতেই পুলওয়ামার (Pulwama) গোসু এলাকায় জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে সেনা এবং কাশ্মীর পুলিশের একটি যৌথ দল। নিরাপত্তারক্ষীদের কাছে খবর ছিল, ওই এলাকায় সন্ত্রাসবাদীদের একটা ছোট দল আত্মগোপন করে আছে। মঙ্গলবার সকালে বাড়ি বাড়ি গিয়ে জঙ্গিদের খোঁজা শুরু করেন যৌথবাহিনীর আধিকারিকরা। তখনই আড়াল থেকে সেনা জওয়ানদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে জেহাদিরা। শুরু হয় গুলির লড়াই। সেনা আধিকারিকদের গুলিতে এক জেহাদির মৃত্যু হয়। এক সেনা জওয়ান এবং কাশ্মীর পুলিশের এক আধিকারিক ওই সংঘর্ষে ঘায়েল হন। পরে হাসপাতালে নিয়ে গেলে ওই সেনা আধিকারিকের মৃত্যু হয়। আহত পুলিশ আধিকারিকের অবস্থাও সংকটজনক। সূত্রের খবর, ওই এলাকায় এখনও গুলির লড়াই চলছে। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন