News71.com
 International
 07 Jul 20, 09:37 PM
 411           
 0
 07 Jul 20, 09:37 PM

২০২১ পর্যন্ত অস্ট্রেলিয়ার বর্ডার সাধারণ যাত্রীদের জন্য বন্ধ থাকবে॥

২০২১ পর্যন্ত অস্ট্রেলিয়ার বর্ডার সাধারণ যাত্রীদের জন্য বন্ধ থাকবে॥

আন্তর্জাতিক ডেস্কঃ অস্ট্রেলিয়াতে নতুন করে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। সংক্রমণের হার সবচেয়ে বেশি ভিক্টোরিয়া রাজ্যে। মঙ্গলবার মধ্যরাত থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে অঞ্চলটি। এছাড়া, লকডাউনে পড়ছেন মেলবোর্নের ৫৫ লাখ বাসিন্দা। অস্ট্রেলিয়া মূলত একটি দ্বীপ রাষ্ট্র। কোনোরকম পূর্বাভাস ছাড়াই গত মার্চ মাস থেকে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক বর্ডার বন্ধ আছে।অস্ট্রেলিয়ার পর্যটন মন্ত্রী জানিয়েছেন, ২০২১ পর্যন্ত অস্ট্রেলিয়ার বর্ডার সাধারণ যাত্রীদের জন্য বন্ধ থাকবে। এ জন্য ভিসা থাকা সত্ত্বেও বাংলাদেশে আটকে পড়েছে অনেক আন্তর্জাতিক শিক্ষার্থীরা। এ বছর তাদের অস্ট্রেলিয়াতে ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ। কারণ ছাড়া কোনো বিদেশিকে ভ্রমণ ভিসা দেয়া হচ্ছে না।ভিক্টোরিয়ার রাজধানী মেলবোর্ন অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর। এখানে দ্বিতীয় সর্বোচ্চ বাংলাদেশিদের বসবাস। গত কয়েকদিনে মেলবোর্ন থেকে সিডনিতে ভ্রমণ করা কয়েকজন করোনা আক্রান্ত পাওয়া গেছে। তারমধ্যে বাংলাদেশ থেকে আসা একজন অস্ট্রেলিয়ান বাংলাদেশিও রয়েছে। তিনি সিডনি বাংলাদেশি অধ্যূষিত এলাকায় থাকেন বলে জানা গেছে। যদিও কোনো বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে গেল সপ্তাহে মেলবোর্নে করোনায় আরো ২ জন মারা গেছে।আজ মধ্যরাত থেকে মেলবোর্ন ও সিডনির বর্ডার বন্ধ করে দেয়া হচ্ছে। এখানে সবচেয়ে বেশি বাংলাদেশির বসবাস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন