News71.com
 International
 08 Jul 20, 12:31 PM
 446           
 0
 08 Jul 20, 12:31 PM

করোনাকে অস্বীকার করে নিজেই আক্রান্ত হলেন ব্রাজিলের প্রেসিডেন্ট॥

করোনাকে অস্বীকার করে নিজেই আক্রান্ত হলেন ব্রাজিলের প্রেসিডেন্ট॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাকে প্রথমে পাত্তাই দেননি তিনি। এমন কি করোনাভাইরাসকে ভাওতাবাজি বলেও উল্লেখ করেছিলেন। কিন্তু এবার তিনি নিজেই করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। মঙ্গলবার (৭ জুলাই) ব্রাজিলের স্থানীয় সময় দুপুরে তিনি নিজেই এই তথ্য জানিয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম গার্ডিয়ান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। জাইর বলসোনারো বলেন, 'ভয়ের কোন কারণ নেই। এটাই জীবন। এবং জীবন চলমান। আমার জীবন ও ব্রাজিলের ভবিষ্যত বিনির্মাণে যে দায়িত্ব ঈশ্বর দিয়েছেন তার জন্যে তাকে ধন্যবাদ।' এর আগে সোমবার (৬ জুলাই) জাইর করোনা উপসর্গ থাকায় পরীক্ষা করান। ওই সময় প্রেসিডেন্ট জাইর বলসোনারো বলেছিলেন, ফুসফুসের পরীক্ষা করিয়ে এই মাত্র হাসপাতাল থেকে ফিরলাম। ফুসফুস ঠিক আছে। কভিড-১৯ উপসর্গ থাকায় পরীক্ষা করিয়েছি , কিন্তু সব ঠিক আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রেসিডেন্ট জাইর বলসোনারো শুরু থেকে করোনাকে পাত্তা দেননি। তিনিও ট্রাম্পের সুরে সুর মিলিয় কথা বলেছেন। তবে এখন তাকেও মাস্ক পরতে দেখা যাচ্ছে। কিছুদিন আগে শতশত মানুষ নিয়ে রীতিমতো র‌্যালিতে হেঁটেছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন