News71.com
 International
 09 Jul 20, 08:30 PM
 392           
 0
 09 Jul 20, 08:30 PM

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড॥

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাস বা কোভিড-১৯ মহামারীতের আক্রান্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্র শীর্ষে। দেশটিতে প্রতিদিন হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন শয়ে শয়ে। করোনায় এ পর্যন্ত দেশটিতে মারা গেছেন ১ লাখ ৩৪ হাজার ৮৬৭ জন। আর সুস্থ হয়েছেন ১৩ লাখ ৯২ হাজার ৮০৮ জন।তবে এবার অতীতের সব রেকর্ড ভেঙেছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ ২৪ ঘণ্টার ফলাফলে বলা হয়েছে, এক দিনে আক্রান্ত হয়েছেন ৬০ হাজারের বেশি মানুষ। আর মারা গেছেন নয় শতাধিক ব্যক্তি। এদিকে করোনাভাইরাসের প্রকোপ এমন বৃদ্ধির মধ্যে ট্রাম্প প্রশাসন স্কুল-কলেজ খুলে দেয়ার তোড়জোড় শুরু করেছে।আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার নতুন করে ৬০ হাজার ২০ জন আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ফ্লোরিডায়ই গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ব্যক্তি। টেক্সাসে সাড়ে ৯ হাজার আর ক্যালিফোর্নিয়ায় সাড়ে ৮ হাজার সংক্রমণ ধরা পড়েছে। আর জুনের পর ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৯০০ জনের মৃত্যু হয়েছে করোনায়।করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে বৃহস্পতিবার বেলা পৌনে ৩টা পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৩১ লাখ ৫৯ হাজার ৪১৪ জনে দাঁড়িয়েছে। এই তথ্য ওয়ার্ল্ডওমিটারসের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন