News71.com
 International
 09 Jul 20, 08:34 PM
 462           
 0
 09 Jul 20, 08:34 PM

নতুন প্লেগ নিয়ে উদ্বেগ চীনে॥ পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

নতুন প্লেগ নিয়ে উদ্বেগ চীনে॥ পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা মহামারির মধ্যেই চীনের মঙ্গোলিয়ায় বিউবোনিক প্লেগ শনাক্ত হওয়ায় নতুন করে দেখা দিয়েছে উদ্বেগ। এর প্রাদুর্ভাব ঠেকাতে সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি প্লেগ প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে চীন। এদিকে, বিউবোনিক প্লেগ শনাক্তে মঙ্গোলিয়া সীমান্তবর্তী বুরিতিয়া অঞ্চলে কাঠবিড়ালী জাতীয় বিভিন্ন প্রাণির দেহে পরীক্ষা শুরু করেছে রাশিয়া।চীনের উহান থেকে ছড়িয়ে পড়া কোভিড নাইন্টিনের আঘাতে টালমাটাল গোটা বিশ্ব। এর মধ্যেই চলতি সপ্তাহে বেইজিংয়ের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত মঙ্গোলিয়ার বায়ান্নুর শহরের বিউবোনিক প্লেগ শনাক্ত হয়। এর পরপরই শহরজুড়ে ৩ মাত্রার প্লেগ প্রতিরোধে সতর্কতা জারি করা হয়। প্লেগ ছড়িয়ে পড়া রোধে পর্যটন কেন্দ্রগুলোও বন্ধ করে দেয়া হয়েছে।মানব ইতিহাসে মারাত্মক ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের মধ্যে প্লেগ অন্যতম। করোনার মতো চীনজুড়ে এর ছড়িয়ে পড়া ঠেকাতে সতর্কতামূলক পদক্ষেপ নিতে শুরু করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ।শুধু চীন নয় ১৩৪৬ থেকে ১৩৫৩ সাল পর্যন্ত বিশ্বে ২০ কোটির বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়া বিউবোনিক প্লেগ নিয়ে উদ্বিগ্ন মঙ্গোলিয়া সীমান্তবর্তী রাশিয়াও। এরই মধ্যে সাইবেরিয়ার বুরিতিয়া অঞ্চলে প্লেগ শনাক্তে কাঠবিড়ালী জাতীয় মারমোট প্রাণির ওপর পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে দেশটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন