
আন্তর্জাতিক ডেস্কঃ কোভিড সুরক্ষার তাগিদেই অনেক বিদেশি এয়ারলাইন্স বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনা করছে না। এমনকি টিকিট বিক্রি করেও বাতিল করেছে কিছু এয়ারলাইন্স। নাগরিকত্ব ও রেসিডেন্স পারমিট ছাড়া বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রেখেছে মধ্যপ্রাচ্য, এশিয়া ও ইউরোপের অনেক দেশ। এতে বিপদে পড়েছেন ছুটিতে দেশে এসে আটকে পড়া লক্ষাধিক প্রবাসী।গেল ১৬ জুন আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালুর পর আশা জেগেছিল ফিরতে পারবেন কর্মস্থলে। কিন্তু সে আশার গুড়ে বালি। ইতালিতে নেমেই বাংলাদেশি যাত্রীরা করোনা পজিটিভ হওয়ায় বন্ধ হয়ে গেছে ফ্লাইট।পরিস্থিতি অনেকটা এমনই অন্যান্য দেশের বেলায়ও। ছয়টি বিদেশি এয়ারলাইন্সকে অনুমোদন দেয়া হলেও এ পর্যন্ত ৩টি বাণিজ্যিক ফ্লাইট চালু করেছে। এর মধ্যে বাংলাদেশ বিমান সরাসরি লন্ডন গেলেও শুধু ট্রানজিট যাত্রী পরিবহন করছে কাতার ও এমিরেটস।একজন বলেন, '৭৫ হাজার টাকা দিয়ে টিকিট কাটলাম তাও অগ্রিম বলে দিছে ক্যানসেল। তারা যদি ফ্লাই না করে আমাদের থেকে কেন টাকা নিল।'