News71.com
 International
 11 Jul 20, 07:17 AM
 418           
 0
 11 Jul 20, 07:17 AM

করোনা মোকাবিলায় ইইউ থেকে বড় অংকের প্যাকেজ চায় স্পেন-ইতালি॥

করোনা মোকাবিলায় ইইউ থেকে বড় অংকের প্যাকেজ চায় স্পেন-ইতালি॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশ্বমন্দা কাটিয়ে উঠতে ইউরোপীয় ইউনিয়ন থেকে বড় ধরনের আর্থিক প্যাকেজের অনুমোদন চায় ইইউভুক্ত দুই দেশ স্পেন ও ইতালি। গেল বুধবার মাদ্রিদে এ বিষয়ে একমতে পৌঁছেছেন ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে ও স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। এবার মাদ্রিদে অনুষ্ঠিত হতে যাওয়া ইউরোপীয় ইউনিয়নের সামিটে করোনার ক্ষতি কাটিয়ে উঠতে ৮৪ হাজার ৬শ' কোটি ডলারের আর্থিক প্যাকেজ ও জোটের দীর্ঘমেয়াদী বাজেট ঘোষণার পক্ষে চেষ্টা চালাবে দেশ দুইটি।এক যৌথ বিবৃতিতে স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ বলেন, ইতিহাস ঘাটলে দেখা যাবে সংকটে পড়া অর্থনীতি পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ইউরোপীয় ইউনিয়ন। এমনকি ২য় বিশ্বযুদ্ধের পর গভীর সংকটে পড়া অর্থনীতিকেও তুলে এনেছে। এখন সময় এসেছে করোনাকে জবাব দেয়ার। এ ব্যাপারে যদি জুলাইয়েই একমতে আসা যায়, তাহলে এটা ইউরোপের বাজারের জন্য ভালো হবে। আর এজন্যই এমন ইস্যুতে একমতের ভিত্তিতে ঐতিহাসিক একটি পদক্ষেপ নেয়ার পক্ষে আমরা। ইতালির প্রধানমন্ত্রী কোঁতে বলেন, করোনা মোকাবিলায় ইতালি এবং স্পেন এই দুই দেশের অভিজ্ঞতা হলো ইউরোপীয় ইউনিয়নের প্যাকেজের আওতায় সেবাখাতে ব্যয় বাড়াতে হবে। গেল বুধবার ইউরোপীয়ান কমিশন প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইতালি ও স্পেনের অর্থনীতি ১১ বছরের মধ্যে কঠিন সময়ের মধ্যে পড়তে যাচ্ছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন