News71.com
 International
 12 Jul 20, 09:59 PM
 389           
 0
 12 Jul 20, 09:59 PM

দ. আফ্রিকায় পুলিশের সঙ্গে গোলাগুলি॥ নিহত ৫

দ. আফ্রিকায় পুলিশের সঙ্গে গোলাগুলি॥ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গের অদূরে একটি গির্জায় জিম্মির ঘটনায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। গির্জাটির দখল ও নেতৃত্ব নিয়ে বিবাদের জেরে এ হামলা চালানো হয়।পুলিশ জানায়, শনিবার সকালে হামলার পর গির্জার ভেতর থেকে জিম্মি অবস্থায় নারী ও শিশুসহ বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অন্তত ৪০ জনকে আটক করা হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। জিম্মিদের উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে দুইপক্ষের গোলগুলিতে মারা যান চার অস্ত্রধারী ও এক নিরাপত্তারক্ষী। ২০১৬ সালে ইন্টারন্যাশনাল পেন্টিকোস্টাল হলিনেস চার্চের প্রাক্তন নেতার মৃত্যুর পর থেকেই এর নেতৃত্ব নিয়ে লড়াই শুরু হয় অঞ্চলটিতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন