News71.com
 International
 14 Jul 20, 11:09 AM
 345           
 0
 14 Jul 20, 11:09 AM

ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে গাপ্পি মাছের শরণাপন্ন পশ্চিমবঙ্গ সরকার॥

ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে গাপ্পি মাছের শরণাপন্ন পশ্চিমবঙ্গ সরকার॥

আন্তর্জাতিক ডেস্কঃ চলমান মহামারি করোনার পাশাপাশি পশ্চিমবঙ্গে ধীরে ধীরে বিপদজনক ভাবে উঁকি মারছে ডেঙ্গু। ইতোমধ্যে কলকাতার কয়েকটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের ভর্তি হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ফলে শহর পরিষ্কারের পাশাপাশি পুরসভার বিভিন্ন জায়গায় অর্থাৎ খোলা নিকাশি নালা, জলাজমি, পুকুর, কুঁয়োতে গাপ্পি মাছ ছাড়ার কাজ শুরু করেছে রাজ্য সরকার। সারা শহরে ধাপে ধাপে মোট ৩৫ লাখ গাপ্পি মাছ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সোমবার (১৩ জুলাই) থেকে গাপ্পি মাছ ছাড়া শুরু হয়েছে। মূলত গাপ্পি মাছ মশার লার্ভা খেয়ে থাকে। ডেঙ্গু ঠেকাতে এই মাছের কার্যকারিতা প্রমাণিত। বিগত বছরগুলোতে এই মাছ বিভিন্ন জলাশয়ে ছেড়ে মশার উপদ্রব থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া গিয়েছে বলে এবার অনেক আগে থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় পুরসভা সূত্র।


পুরসভা সূত্রে আরও জানা যায়, গত বছর থেকে এবছর ডেঙ্গু রোগীর সংখ্যা এখনো পর্যন্ত কম। একদিকে যেমন স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে করোনা সংক্রান্ত খোঁজখবর নিচ্ছেন, পাশাপাশি ডেঙ্গু সম্পর্কেও নাগরিকদের সচেতন করা হচ্ছে। বাড়ির কোথাও জমা পানি না রাখা বা পানি জমার ছোট ছোট জায়গা যাতে কোথাও না তৈরি হয়, সেদিকে খেয়াল রাখতে অনুরোধ করা হচ্ছে।এর পাশাপাশি ডেঙ্গুবাহক এডিস মশার লার্ভা খেয়ে ফেলা গাপ্পি মাছ ব্যাপক পরিমাণে ছেড়ে ডেঙ্গু ঠেকাতে চাইছে কলকাতা পুরসভা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন