News71.com
 International
 14 Jul 20, 06:32 PM
 367           
 0
 14 Jul 20, 06:32 PM

দক্ষিণ চীন সাগর নিয়ে আবারও দ্বন্দ্বে চীন-যুক্তরাষ্ট্র॥

দক্ষিণ চীন সাগর নিয়ে আবারও দ্বন্দ্বে চীন-যুক্তরাষ্ট্র॥

আন্তর্জাতিক ডেস্কঃ বিতর্কিত দক্ষিণ চীন সাগর নিয়ে আবারও দ্বন্দ্বে জড়ালো চীন-যুক্তরাষ্ট্র। দক্ষিণ চীন সমুদ্রে বেইজিং-এর একক আধিপত্য বিশ্ব কখনোই মেনে নেবে না বলে দেশটিকে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সেখানে চীনের সম্পদ আহরণের চেষ্টাকে বেআইনি বলেছে ওয়াশিংটন। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের এমন দাবি প্রত্যাখ্যান করে প্রতিবাদ জানিয়েছে চীন।দক্ষিণ চীন সাগরের ৯০ ভাগই দীর্ঘদিন ধরে নিজেদের দাবি করে আসছে চীন। সেখানে একটি কৃত্রিম দ্বীপ তৈরি করে সামরিক ঘাঁটি স্থাপন করছে বেইজিং, এমন দাবি করে আসছে যুক্তরাষ্ট্রসহ তাইওয়ান, ফিলিপিন্স, ব্রুনাই ও মালয়েশিয়া ও ভিয়েতনাম। কয়েক যুগ ধরে চলমান বিরোধের আগুনে আরও ঘি পড়েছে সম্প্রতি। দ্বীপ তৈরি, টহল এবং সামরিক শক্তি বাড়ানোর মাধ্যমে দাবি জোরালো করছে বেইজিং। এর মধ্যেই দক্ষিণ চীন সাগরের একটি অংশের উপকূল থেকে চীন সম্পদ সংগ্রহের চেষ্টা করছে এমন অভিযোগ তুলে একে বেআইনি বলছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন