News71.com
 International
 14 Jul 20, 06:58 PM
 403           
 0
 14 Jul 20, 06:58 PM

হজের সময় বিনা অনুমতিতে মক্কায় প্রবেশ করলেই জরিমানা॥

হজের সময় বিনা অনুমতিতে মক্কায় প্রবেশ করলেই জরিমানা॥

আন্তর্জাতিক ডেস্কঃ মহামারি করোনা ভাইরাসের কারণে চলতি বছর হজের সময় অনুমতি ছাড়া কেউ মক্কা হারামে প্রবেশ করলে দিতে হবে মোটা অংকের জরিমানা। সোমবার (১৩ জুলাই) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশটি জানিয়েছে, আগামী ১৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত কেউ মক্কার নির্ধারিত অঞ্চলে প্রবেশ করলে দিতে হবে ১০ রিয়াল জরিমানা। দ্বিতীয়বার কেউ আইন অমান্য করলে তাকে ২০ হাজার রিয়াল জরিমানা গুনতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৌদি আরবের সব নাগরিক ও অধিবাসীকে হজের সময় সরকারের নির্দেশনা মান্য করে চলার আহ্বান জানান।তিনি বলেন, হজের নির্ধারিত সময়ে নির্ধারিত রাস্তাঘাটে নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করবে, যেন কেউ আইন অমান্য করতে না পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন