News71.com
 International
 15 Jul 20, 11:18 AM
 367           
 0
 15 Jul 20, 11:18 AM

আফগানিস্তানের ৫ ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার ॥ দাবি আমেরিকার  

আফগানিস্তানের ৫ ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার ॥ দাবি আমেরিকার   

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের পাঁচটি ঘাঁটি থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়া হয়েছে বলে দাবি করেছে আমেরিকা। দেশটির আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত জালমাই খালিলজাদ এ খবর জানিয়েছেন। তিনি বলেছেন, দোহায় তালেবানের সঙ্গে স্বাক্ষরিত শান্তি চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে এসব ঘাঁটি থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়া হয়েছে। আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা সংখ্যা উল্লেখযোগ্য মাত্রায় কমে এসেছে বলেও টুইট বার্তায় দাবি করেন খালিলজাদ। তবে তিনি ৫ মার্কিন ঘাঁটির নাম না বললেও আফগানিস্তানের গণমাধ্যমগুলো জানিয়েছে, এসব ঘাঁটি দেশটির উরুজগান, হেলমান্দ, পাকতিকা ও লাগমান প্রদেশে অবস্থিত ।

কাতারের দোহায় তালেবানের সঙ্গে কয়েক দফা বৈঠকের পর গত মার্চ মাসে শান্তি চুক্তি স্বাক্ষর করে আমেরিকা। এসব ঘাঁটি আফগান সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে নাকি ধ্বংস করে ফেলা হয়েছে তাও জানাননি মার্কিন বিশেষ প্রতিনিধি। তিনি সরিয়ে নেয়া মার্কিন সেনা সংখ্যার কথাও বলেননি। জালমাই খালিলজাদ এমন সময় আফগানিস্তান থেকে উল্লেখযোগ্য সংখ্যায় মার্কিন সেনা সরিয়ে নেয়ার দাবি করলেন যখন মার্কিন সরকার দোহা চুক্তি বাস্তবায়ন না করায় তালেবানও তাদের পক্ষ থেকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন থেকে বিরত রয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন