
আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ায় আকশ্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে এবং শতাধিক মানুষ তাদের বাসস্থান হারিয়েছেন। বুধবার (১৫ জুলাই) এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন কর্তৃপক্ষ।দেশটির দক্ষিণ সুলাওসি প্রদেশের উত্তর লুভু জেলায় বন্যা আঘাত হানার পর এখনও ২৩ জন নিখোঁজ রয়েছে। যাদের উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটির মুখপাত্র রাদিত্য জাতি । 'আমার আশা আমরা সম্মিলিত শক্তি নিয়ে এই সংকট মোকাবিলায় কাজ করবো' দেশটির একটি টিভি সাক্ষাতকারে এমন প্রত্যাশার কথা জানান সুলাওসি প্রদেশের গভর্নর নুরিদন আবদুল্লাহ। কয়েকদিন ধরে চলা বৃষ্টিতে সৃষ্ট বন্যার কারণে ওই প্রদেশের কাছাকাছি তিনটি নদীতীরবর্তী ৬৫৫ জনকে সরিয়ে নেয়া হয়েছে বলেও সংবাদ সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে স্থানীয় দুর্যোগ প্রশমন কর্তৃপক্ষ।