News71.com
 International
 15 Jul 20, 07:20 PM
 354           
 0
 15 Jul 20, 07:20 PM

সরকারি স্বাস্থ্যাবিধি না মানায় ত্রিপুরার আগরতলায় ১ কোটি রুপি জরিমানা আদায়॥

সরকারি স্বাস্থ্যাবিধি না মানায় ত্রিপুরার আগরতলায় ১ কোটি রুপি জরিমানা আদায়॥

আন্তর্জাতিক ডেস্কঃ ত্রিপুরা আগরতলায় করোনাকালে সরকারি বিধি-নিষেধ না মানায় সাধারণ মানুষের কাছ থেকে মোট এক কোটি ১৩ লাখ ৮৮ হাজার ৭শ রুপি জরিমানা করা হয়েছে। ত্রিপুরা সরকারের শিক্ষা এবং আইন দফতরের মন্ত্রী রতন লাল নাথ বুধবার (১৫ জুলাই) আগরতলায় কদমতলী এলাকার নিজ বাসভবনে সংবাদমাধ্যমকে এ কথা জানান। মন্ত্রী রতন লাল নাথ বলেন, গত ২৬ মে থেকে ১২ জুলাই পর্যন্ত রাজ্যের বিভিন্ন এলাকায় জেলা ও পুলিশ প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে ৩ লাখ ২৮ হাজার ৫শ রুপি জরিমানা করা হয়েছে। এছাড়া যাত্রী পরিবহন সংক্রান্ত সরকারি বিধি-নিষেধ ভঙ্গ করার দায়ে গণপরিবহন থেকে জরিমানা করেছে ৩ লাখ ৬ হাজার ৬শ রুপি। ৯ লাখ ৬৪ হাজার ২শ রুপি জরিমানা করা হয়েছে পণ্যবাহী গাড়ি থেকে অতিরিক্ত পণ্য বহনের কারণে। নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে গাড়িসহ মোটরবাইক চালানোর জন্য জরিমানা করা হয়েছে ১ লাখ ২২ হাজার ৬শ রুপি। মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে জরিমানা করা হয়েছে ৬৯ হাজার ৭শ রুপি। গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলার কারণে জরিমানা করা হয়েছে ৫৯ হাজার রুপি। হেলমেটবিহীন অবস্থায় মোটরবাইক চালানোর জন্য জরিমানা করা হয়েছে ১৩ লাখ ৬ হাজার ৫০ রুপি। সবমিলিয়ে এ সময় জরিমানার পরিমাণ ১ কোটি ১৩ লাখ ৮৮ হাজার ৭শ রুপি। মন্ত্রী আরও বলেন, সরকার সবসময় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য মাস্ক পরাসহ অন্যান্য বিধি-নিষেধ মেনে চলার আহ্বান জানিয়ে আসছেন। এরপরও মানুষ নিয়ম অমান্য করে চলছে। তাই সরকার জরিমানা করতে বাধ্য হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন