
আন্তর্জাতিক ডেস্কঃ হংকংকে দেয়া বিশেষ বাণিজ্য সুবিধা বাতিলে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অঞ্চলটির বাসিন্দারের মানবাধিকার রক্ষায় একটি আইনও পাস করেছে হোয়াইট হাউস। একে অভ্যন্তরীণ বিষয়ে ভয়াবহ হস্তক্ষেপ আখ্যা দিয়ে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। এরমধ্যেই, চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।হংকংয়ে চীনা নিরাপত্তা আইন বাস্তবায়নের প্রতিবাদে অঞ্চলটিকে দেয়া বিশেষ বাণিজ্যিক সুবিধা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। সেখানকার বাসিন্দারের মানবাধিকার রক্ষায়, চীনা কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনতে মার্কিন কংগ্রেসে পাস করা হংকং অটোনমি অ্যাক্টেও সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।