News71.com
 International
 15 Jul 20, 09:35 PM
 379           
 0
 15 Jul 20, 09:35 PM

আজারবাইজান-আর্মেনিয়া সীমান্তে সংঘর্ষ॥ নিহত ১৬

আজারবাইজান-আর্মেনিয়া সীমান্তে সংঘর্ষ॥ নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্কঃ আজারবাইজান ও আর্মেনিয়ার সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে এক বেসামরিক লোকসহ ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সেনা কর্মকর্তা রয়েছেন।ব্রিটিশ গণমাধ্যম দ্যা গার্ডিয়ানের খবরে বলা হয়, আজারবাইজানের ১১ সেনা ও এক বেসামরিক নাগরিক এবং আর্মেনিয়ার ৪ সেনা নিহত হয়েছেন।দেশ দুটির মধ্যে রোববার শুরু হয় এই রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। গত তিনদিনের সংর্ঘে বিভিন্ন সময় আজারবাইজানের এসব সেনা নিহত হন। পক্ষান্তরে শুধু বুধবারই ৪ সেনা নিহত হয়েছেন আর্মেনিয়ার।আর্মেনীয় নৃগোষ্ঠী অধ্যুষিত আজারবাইজানের নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে এই দুই সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। তবে এবারের সংঘর্ষের ঘটনাটি ওই বিরোধপূর্ণ অঞ্চল থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তরে আর্মেনিয়ার তাভুশ অঞ্চলে ঘটেছে।আজারবাইজানের পার্বত্য অঞ্চল নাগোর্নো-কারাবাখের নিয়ন্ত্রণ আর্মেনীয় নৃগোষ্ঠীর হাতে আছে। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর অঞ্চলটিতে লড়াই শুরু হলে আর্মেনীয়রা স্বাধীনতার ঘোষণা দেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন