News71.com
 International
 16 Jul 20, 12:51 PM
 370           
 0
 16 Jul 20, 12:51 PM

৫ বছরের জন্য বিনা বেতনে কর্মীদের ছুটিতে পাঠাতে পারে এয়ার ইন্ডিয়া ।  

৫ বছরের জন্য বিনা বেতনে কর্মীদের ছুটিতে পাঠাতে পারে এয়ার ইন্ডিয়া ।   

আন্তর্জাতিক ডেস্কঃ কর্মীদের ৫ বছর পর্যন্ত বিনা বেতনে ছুটিতে পাঠাতে পারবে এয়ার ইন্ডিয়া। সম্প্রতি একটি প্রস্তাব পাশ করে নির্দেশিকা জারি করেছে ভারতের এই রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা। বহু আগে থেকেই আর্থিক সঙ্কটে ধুঁকছে এয়ার ইন্ডিয়া। কর্মী সংকোচনের জন্য সম্প্রতি এই প্রকল্প বেছে নিয়েছে। রাষ্ট্রায়ত্ত এই বিমান সংস্থার জারি করা সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী, যে কোনও কর্মী যদি চান, তাহলে ৬ মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত বিনা বেতনে ছুটিতে নিতে পারবেন ।তবে, একইসঙ্গে বিমান সংস্থা চাইলে বাধ্যতামূলকভাবে কোনও কর্মীকে বিনা বেতনে ৫ বছরের জন্য ছুটিতে পাঠাতে পারবে। অবশ্যই সেই কর্মীর দক্ষতা, যোগ্যতা, কর্মক্ষমতা, কর্মচারীর স্বাস্থ্য, অসুস্থতার বিষয়গুলি মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন