News71.com
 International
 16 Jul 20, 10:31 PM
 341           
 0
 16 Jul 20, 10:31 PM

পারমাণবিক শক্তিসম্পন্ন আইসব্রেকার বানাচ্ছে রাশিয়া॥

পারমাণবিক শক্তিসম্পন্ন আইসব্রেকার বানাচ্ছে রাশিয়া॥

আন্তর্জাতিক ডেস্কঃ এ নৌযান কাজ করবে রাশিয়ার আর্কটিক অঞ্চলের বরফ ভাঙ্গতে। রাশিয়ার জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ভেজদা শিপইয়ার্ড নিউক্লিয়ার আইসব্রেকার নির্মাণের কাজ শুরু করেছে। দেশটির রাষ্ট্রীয় পারমানবিক জ্বালানি প্রতিষ্ঠান রোসাটম জানায়, এ নৌযানের নামকরণ করা হবে 'রাশিয়া'।কোম্পানিটি আরো জানায়, বিশ্বের পারমাণবিক শক্তিসম্পন্ন জাহাজ নির্মাণে ইতিহাস গড়বে এ নৌযান। লিডার নামের নতুন এই প্রকল্প অনুমোদিত হয় এপ্রিলে, ভেজদা আর রোসাটমের চুক্তির মধ্য দিয়ে। ২০২৭ সালের মধ্যে এ বরফ ভাঙ্গার এ নৌযান কার্যক্রম শুরু করবে বলে জানায় সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠান। রোসাটম কর্তৃপক্ষ জানায়, এ নৌযানের বিশেষ বৈশিষ্ট্য আছে রাশিয়ার পূর্ব আর্কটিক অঞ্চলে ঘুরে ঘুরে বরফ ভাঙ্গার কাজ করার। এরমধ্যে বরফ ভাঙ্গার আরো কয়েকটি নৌযান নির্মাণের কাজ চলছে। যা আগামী কয়েক বছরের মধ্যেই সেগুলো চালু করা হবে। এরমধ্যে নৌযান আর্কটিকার পরীক্ষামূলক পরিচালনা শুরু হয়েছে। আর্কটিকাও পারমানবিক শক্তিসম্পন্ন নৌযান, যেটি ৩ মিটার পুরু বরফ ভাঙ্গতে সক্ষম।এদিকে, নতুন নৌযান রাশিয়া, প্রায় সাড়ে ৪ মিটার পুরু বরফ ভাঙ্গতে সক্ষম হবে। আবার কোন বন্দর ছাড়া টানা ৮ মাস সমুদ্রে থাকতে পারবে এই নৌযান। রাশিয়ার থাকবে ১শ' ২০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট, যেখানে আর্কটিকার আছে ৬০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট। নতুন এ নৌযানের দৈর্ঘ্য হবে ২শ' ১০ মিটার, উচ্চতায় হবে ৪৭ মিটার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন