News71.com
 International
 16 Jul 20, 10:33 PM
 356           
 0
 16 Jul 20, 10:33 PM

নিউইয়র্কে আড্ডার মধ্যেই এলোপাতাড়ি গুলি।।

নিউইয়র্কে আড্ডার মধ্যেই এলোপাতাড়ি গুলি।।

আন্তর্জাতিক ডেস্কঃ নিউইয়র্কে দুই বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে এক জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৫ জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কজনক বলে জানা গেছে।পুলিশ জানায়, স্থানীয় সময় বুধবার (১৫ জুলাই) রাত সোয়া দুইটার দিকে নিউইয়র্কের ব্রুকলিনে একটি অ্যাপার্টমেন্টের সামনে কয়েকজন যুবক আড্ডা দেয়ার সময় এলোপাতাড়ি গুলি চালায় অজ্ঞাত দুই বন্দুকধারী।এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তবে এর আগেই পালিয়ে যায় হামলাকারীরা। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। হামলার কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন