News71.com
 International
 16 Jul 20, 10:37 PM
 541           
 0
 16 Jul 20, 10:37 PM

অক্টোবরেই বাজারে আসছে অক্সফোর্ডের করোনা টিকা॥ আশা বিজ্ঞানীদের  

অক্টোবরেই বাজারে আসছে অক্সফোর্ডের করোনা টিকা॥ আশা বিজ্ঞানীদের   

আন্তর্জাতিক ডেস্কঃ কবে আসবে করোনাভাইরাসের টিকা? বিশ্বের সব দেশের সব প্রান্তের মানুষের কাছে এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন। বিশ্ববাসী তাকিয়ে বিজ্ঞানী-গবেষকদের দিকে। টিকা আবিষ্কারের পিছনে ছুটে চলা বিজ্ঞানী-গবেষক বা গবেষণা সংস্থা- কেউই এখনও নির্দিষ্ট করে দিনক্ষণ জানাতে পারেনি। তবে সবার চেয়ে যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা যে কয়েক কদম এগিয়ে, তা মেনে নিচ্ছেন বিশেষজ্ঞরা। ক্লিনিক্যাল ট্রায়ালের পর্যায়ের দিক থেকেই শুধু নয়, ফলাফলেও ব্যতিক্রমী অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি করা করোনাভাইরাসের এই টিকা ।

চিকিৎসা বিজ্ঞানের মতে, যে কোনও টিকার অত্যাবশ্যকীয় দু’টি উপাদান হলো অ্যান্টিবডি এবং ‘টি-সেল’ রেসপন্স তৈরি করা। কেন? অ্যান্টিবডি শরীরের মধ্যে থাকা ভাইরাস চিহ্নিত করে তার বিরুদ্ধে লড়াই করে এবং ভাইরাসের কার্যকারিতা নষ্ট করে দেয়। আর ‘টি-সেলস’ শুধু অ্যান্টিবডি তৈরিতে সাহায্যই করে না, ভাইরাসে আক্রান্ত কোষগুলির উপরেও কাজ করে এবং ভাইরাসকে নিষ্ক্রীয় করে দেয়। হাম, সর্দি-কাশির মতো রোগে এই টি-সেল্স অত্যন্ত কার্যকর। আবার কোনও ভাইরাসে কেউ এক বার সংক্রমিত হন, তার কোষে ওই ভাইরাসের মেমরি সেল্স থেকে যায়। পরবর্তীতে কখনও আবার ওই ভাইরাসের সংস্পর্শে এলে ওই ‘মেমরি সেল’গুলি আগে আক্রান্ত হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন