News71.com
 International
 16 Jul 20, 10:39 PM
 349           
 0
 16 Jul 20, 10:39 PM

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন॥ জনমত জরিপে ট্রাম্পের চেয়ে ১৫ পয়েন্টে এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন  

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন॥ জনমত জরিপে ট্রাম্পের চেয়ে ১৫ পয়েন্টে এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন   

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় দুঃসংবাদ। সর্বশেষ জনমত জরিপের ফলাফলে তিনি প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেনের চেয়ে ১৫ পয়েন্টে পিছিয়ে পড়েছেন। মার্কিন টিভি চ্যানেল আজ বৃহস্পতিবার এ খবর দিয়েছে। দেশজুড়ে কুয়িনিপিয়াক বিশ্ববিদ্যালয় পরিচালিত জনমত জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, জরিপে অংশগ্রহণকারী তালিকাভুক্ত ভোটারদের মধ্যে ৫২ শতাংশ বাইডেনকে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে ট্রাম্পের পক্ষে সমর্থন ব্যক্ত করেছেন মাত্র ৩৭ শতাংশ ভোটার ।

এই বিশ্ববিদ্যালয় পরিচালিত ১৮ জুনের জরিপের ফলাফলে ট্রাম্পের অবস্থান এর চেয়ে ভালো ছিল। সেখানে ট্রাম্পের পক্ষে ৪১ শতাংশ এবং বাইডেনের পক্ষে ৪৯ শতাংশ ভোটার সমর্থন জানিয়েছিল। এক মাসেরও কম সময়ের ব্যবধানে দু’জনের মধ্যে পার্থক্য ৮ পয়েন্ট থেকে বেড়ে ১৫ পয়েন্টে পৌঁছে গেছে। এর আগের বেশ কয়েকটি জরিপের ফলাফলেও দেখা গেছে, আসন্ন নির্বাচনে বাইডেনের বিজয়ের সম্ভাবনা বেশি। করোনা পরিস্থিতি মোকাবেলায় অদক্ষতা, কৃষ্ণাঙ্গ নাগরিক ফ্লয়েড হত্যা এবং বেকারত্ব বেড়ে যাওয়ার কারণে ট্রাম্পের ভোট ক্রমেই তলানিতে গিয়ে ঠেকছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সে কারণে জনমত জরিপের ফলাফল নিয়ে ট্রাম্প শিবিরে উদ্বেগ ক্রমেই বাড়ছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন