News71.com
 International
 17 Jul 20, 11:17 AM
 390           
 0
 17 Jul 20, 11:17 AM

ডিজিটাল স্ট্রাইকের” পর ভারতীয় কর্মীদের ছাঁটাই করছে চীনা অ্যাপ॥  

ডিজিটাল স্ট্রাইকের” পর ভারতীয় কর্মীদের ছাঁটাই করছে চীনা অ্যাপ॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় কর্মীদের ছাঁটাই করছে চীনা অ্যাপ UC Web। এমনই খবর মিলেছে সংবাদমাধ্যমে। লাদাখ সীমান্তে সেনা সদস্যদের মধ্যে সংঘর্ষের পর ভারত সরকার ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। ভারতের কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছিলেন, “ভারত ডিজিটাল স্ট্রাইক করেছে।” এবার ভারতে ব্যবসা করতে না পেরে কর্মী ছাঁটাই করছে এই অ্যাপগুলো। ভারতে রমরমিয়ে নিজের বাজার গড়ে তুলেছিল চীনা UC Web Browser। এছাড়াও ছিল তাদের খবরের অ্যাপ ও শর্ট ভিডিও অ্যাপ। সরকারের ঘোষণার পর ভারতে সেবা না দিতে পেরেই কর্মীদের বরখাস্ত করছে সংস্থাটি। কর্মীদের হাতে চিঠি দিয়ে এমনটাই জানানো হয়েছে ।

আলিবাবা গ্রুপের সঙ্গে যোগসূত্র রয়েছে এই অ্যাপের। কর্মী ছাঁটাইয়ের বিষয়ে আলিবাবা গ্রুপ কোনও মন্তব্য করতে রাজি হয়নি। ভারতে প্রতি মাসে UC Web এর প্রায় ১৩ কোটি সক্রিয় ব্যবহারকারী ছিলেন। এছাড়াও অন্য ই-কমার্স অ্যাপ Club Factory প্রায় ৩০ হাজার ভারতীয় বিক্রেতাকে স্থগিতাদেশ পাঠানোর কথা বলেছে। তারা জানিয়েছে, কোম্পানি থেকে নিষেধাজ্ঞা না ওঠা পর্যন্ত তারা সেবা সচল রাখতে পারবে না। এই বিষয়ে তারা সরকারকে সহযোগিতা করছে। ইতিমধ্যেই টিকটক-সহ ৫৯টি নিষিদ্ধ চীনা অ্যাপকে ৭৭টি প্রশ্ন পাঠিয়েছে ভারত সরকার। সেই উত্তর সংগ্রহের পর পরবর্তী ধাপের খবর মিলবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন