News71.com
 International
 17 Jul 20, 11:30 AM
 358           
 0
 17 Jul 20, 11:30 AM

৩ বার তারিখ পিছিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে পড়ছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী॥  

৩ বার তারিখ পিছিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে পড়ছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী॥   

আন্তর্জাতিক ডেস্কঃ অবশেষে এল শুভ দিনের সেই তারিখ। গোপনে বিয়ে সারলেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিন বন্ধু প্রেমিক বো টেংবার্গকে বিয়ে করলেন ড্যানিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকস। করোনা মহামারির কারণে ত্রস্ত গোটা বিশ্ব। বিশ্বের প্রতিটা দেশেই ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমত গলদঘর্ম অবস্থা বিশ্বের তাবড় তাবড় নেতাদের। করোনার মারণ থাবা পড়েছে ডেনমার্কেও। এই পরিস্থিতিতে তার বিয়ে করা সম্ভব না। আর সেই কারণে এবং তার দফতরের কাজের চাপে বিয়ের তারিখ পিছিয়ে দেন ড্যানিশ প্রধানমন্ত্রী। একবার নয়, তিনবার বিয়ের তারিখ পিছতে হয় তাকে। এবার আর পিছনে নয়, সেরে ফেললেন বিয়েটা ।

গোপনে বিয়ে সারলেও খুবই অল্প কয়েকজনকেই নিমন্ত্রিতের তালিকায় রেখেছিলেন ড্যানিস প্রধানমন্ত্রী। ছিলেন দেশের সাবেক প্রধানমন্ত্রী পোল নিরাপ রাসমুসেন। এছাড়াও ছিলেন ড্যানিস প্রধানমন্ত্রী এবং বো’য়ের বেশ কয়েকজন ঘনিষ্ঠ। দক্ষিণ পূর্ব ডেনমার্কের মোন দ্বীপের মধ্যযুগীয় মেগলবাই চার্চে বসে বিয়ের আসর। বিয়ের পর ড্যানিশ প্রধানমন্ত্রী তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউউন্টে তাদের বিয়ের ছবি শেয়ার করেন। জানা যায়, বো টেংবার্গের বয়স প্রায় ৫৫ এর কাছকাছি। ড্যানিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসের বয়স প্রায় ৪২ বছর। দীর্ঘদিনের সম্পর্ক দু'জনের। কিন্তু সম্পর্ক থাকলেও কিছুতেই বিয়ে করে উঠতে পারছিলেন না তারা। গত বছর ২৭ জুন ডেনমার্কের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ফ্রেডেরিকসেন। তিনি দ্বিতীয় মহিলা এবং দেশের কনিষ্ঠতম নারী যিনি সে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। ৫ জুন ভোট থাকায় ফ্রেডেরিকসেন তার ও টেংবার্গের বিয়ে পিছিয়ে দেন। গত মাসে তিনি জানান, ইউরোপিয়ান ইউনিয়ন সামিটের জন্য বিয়ের তারিখ দ্বিতীয়বারের জন্য পিছিয়ে দিচ্ছেন। মাঝে কাজের চাপ এতটাই ছিল যে ফের একবার বিয়ের তারিখ পিছতে হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন