News71.com
 International
 17 Jul 20, 06:35 PM
 308           
 0
 17 Jul 20, 06:35 PM

রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে ফোনালাপে ইরানীনেতা রুহানি॥যুক্তরাষ্ট্রের একাধিপত্য ভাঙার আহ্বান

রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে ফোনালাপে ইরানীনেতা রুহানি॥যুক্তরাষ্ট্রের একাধিপত্য ভাঙার আহ্বান

আন্তর্জাতিক ডেস্কঃ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে বিশ্বে যুক্তরাষ্ট্রে একাধিপত্যবাদ অবসানের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ফোনালাপে আন্তর্জাতিক ঘটনাবলী ও দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনার এক পর্যায়ে রুহানি এ আহ্বান জানান।বৃহস্পতিবার (১৬ জুলাই) তাদের দুইজনের মধ্যে এ ফোনালাপ হয়।ফোনালাপে তারা উভয়েই ইরানের পরমাণু সমঝোতা রক্ষা এবং এর পরিপূর্ণ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মার্কিন একাধিপত্যের অবসানের প্রয়োজনীয়তাও তুলে ধরেন ইরানি প্রেসিডেন্ট।ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র সম্প্রতি যেসব উদ্যোগ নিয়েছে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান প্রেসিডেন্ট রুহানি। আগামি অক্টোবর মাসে এ নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা। কিন্তু যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা বহাল রাখার জন্য চেষ্টা চালাচ্ছে।ফোনালাপে প্রেসিডেন্ট পুতিন পরমাণু সমঝোতা বাস্তবায়নের ওপর জোর দিয়ে বলেন, রাশিয়া আন্তর্জাতিক এ চুক্তির প্রতি গত পাঁচ বছর অব্যাহত সমর্থন দিয়ে এসেছে এবং তা বাস্তবায়ন ও সংরক্ষণের ক্ষেত্রে এ অবস্থান অব্যাহত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন