
আন্তর্তাজিক ডেস্কঃ গত ১৫ দিনের মধ্যে দক্ষিণ চীন সাগরে দ্বিতীয়বারের মতো আবারও মোতায়েন করা হয়েছে মার্কিন বিমানবাহী দুই জাহাজ। আজ শুক্রবার মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে ।মার্কিন নৌবাহিনীর পক্ষে এক বিবৃতিতে জানানো হয়, ইউএসএস নিমিটজ ও ইউএসএস রোনাল্ড রিগ্যান ৪ থেকে ৬ জুলাইয়ের মধ্যে নৌপথে অপারেশন এবং সামরিক মহড়া শেষ করে দক্ষিণ চীন সাগরে ফিরে গেছে। বিবৃতিতে আরো বলা হয়, নিমিটজ এবং রিগ্যান ক্যারিয়ার দক্ষিণ চীন সাগরে কাজ করছে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আমাদের সহযোগী এবং সহযোগীদের প্রতি আমাদের প্রতিশ্রুতি জোরদার করতে এই জাহাজগুলো মোতায়েন করা হয়েছে ।