News71.com
 International
 17 Jul 20, 09:44 PM
 383           
 0
 17 Jul 20, 09:44 PM

ইতালিতে ভারী বৃষ্টিপাত॥ ডুবে গেছে রাস্তাঘাট

ইতালিতে ভারী বৃষ্টিপাত॥ ডুবে গেছে রাস্তাঘাট

আন্তর্জাতিক ডেস্কঃ ইতালিতে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যায় ডুবে গেছে রাস্তাঘাট, দোকানপাট।এতে অন্তত দুইজন মারা গেছেন বলে জানা গেছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।বুধবার রাতে টানা দুই ঘণ্টার বৃষ্টিতে পালেম্যার শহর ডুবে যায়। উপকূলীয় এ শহরটিতে এটি স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা।ওই শহরের কর্তৃপক্ষ জানিয়েছে, তারা উদ্ধার কাজ জারি রেখেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন