News71.com
 International
 18 Jul 20, 06:36 PM
 323           
 0
 18 Jul 20, 06:36 PM

করোনা চিকিৎসায় কার্যকর ৫টি ওষুধ আবিষ্কারের দাবি ইরানের॥

করোনা চিকিৎসায় কার্যকর ৫টি ওষুধ আবিষ্কারের দাবি ইরানের॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসের চিকিৎসায় কার্যকর ৫টি ওষুধ আবিষ্কারের দাবি করেছে ইরানের ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। শনিবার (১৮ জুলাই) তেহরানে করোনা প্রতিরোধ বিষয়ক জাতীয় টাস্কফোর্সের বৈঠকে এ তথ্য জানান তিনি।রুহানি বলেন,‘করোনা চিকিৎসায় কার্যকর ওষুধ তৈরির ক্ষেত্রে দেশে অনেক ভালো কাজ হয়েছে। আগামী কয়েক সপ্তাহ’র মধ্যে একটি ওষুধ বাজারে ছাড়া হবে।’করোনার টিকা তৈরির লক্ষ্যে ইরানি গবেষকদের অব্যাহত প্রচেষ্টার প্রসংশা করেন রুহানি। এসময় তিনি বলেন, আশা করছি এ ক্ষেত্রেও সাফল্য আসবে। এ সময় তিনি দেশের চিকিৎসক-নার্সসহ এ ক্ষেত্রে তৎপর সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, স্বাস্থ্য বিভাগের কর্মীদের সুস্থতা, উদ্যম এবং মানসিক প্রশান্তি ধরে রাখা অত্যন্ত জরুরি।গতকাল ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকি আবারও জানিয়েছেন, করোনাভাইরাসের টিকা তৈরির কাজে বেশ অগ্রগতি হয়েছে। প্রাণীর ওপর করোনা ভাইরাসের সম্ভাব্য টিকার পরীক্ষা সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই তা পরীক্ষামূলকভাবে মানবদেহে প্রয়োগ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন