News71.com
 International
 18 Jul 20, 07:10 PM
 375           
 0
 18 Jul 20, 07:10 PM

করোনার থেকেও বেশি মৃত্যু হয়েছে লকডাউনের কারনে॥ ব্রাজিলের প্রেসিডেন্ট

করোনার থেকেও বেশি মৃত্যু হয়েছে লকডাউনের কারনে॥ ব্রাজিলের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্কঃ করোনার কারণে বিশ্বের দরিদ্র দেশগুলোতে চরম মানবিক বিপর্যয় দেখা দেবে বলে সতর্ক করেছে জাতিসংঘ। এদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো বলেছেন, লকডাউনের কারণে কোভিডের চেয়েও বেশি সংখ্যক মানুষের মৃত্যু হবে। এদিকে বিশ্বজুড়ে প্রাণঘাতী ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ছয় লাখে দাঁড়িয়েছে। একদিনে বিশ্বে ২ লাখ ৪০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।ইউরোপসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হলেও, এখনো অবনতির পথে ব্রাজিল। দেশটিতে বেড়েই চলছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। এমন অবস্থার মধ্যেই দেশটির করোনায় আক্রান্ত প্রেসিডেন্ট জেইর বোলসোনারো, সংক্রমণ প্রতিরোধের অন্যতম হাতিয়ার লকডাউন দিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন।জেইর বোলসোনারো বলেন, লকডাউন অর্থনীতির ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে। এর ফলে বেকারত্ব বাড়ে, দারিদ্র্য বাড়ে। যার ফলস্বরূপ মানুষ হতাশায় আছন্ন হয়ে আত্মহত্যার মতো পথ বেছে নেয়। আসলে ভাইরাসের থেকেও লকডাউন বেশি মানুষের জীবন কেড়ে নেবে। ব্রাজিল ছাড়াও মৃত এবং আক্রান্তের সংখ্যা বাড়ছে রাশিয়া, পেরু, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, চিলিসহ বিশ্বের বিভিন্ন দেশে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন