
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প বলেছেন, করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার পরেও জনগণকে মাস্ক পরানোর কৌশল অবলম্বন করছেন না আটলান্টার মেয়র কেইশা ল্যান্সে ও অন্যান্য নেতারা। এজন্য কেইশার বিরুদ্ধে মামলা করেছেন ব্রায়ান কেম্প। জানা গেছে, গভর্নর ব্রায়ান কেম্প রিপাবলিকান দলের এবং মেয়র কেইশা ডেমোক্র্যাট দলের নেতা। গত বৃহস্পতিবার বিকেলে মাস্ক ইস্যু ও বাণিজ্য চলার ব্যাপারে কিছু পদক্ষেপ না মানার প্রমাণ পান গভর্নর। এদিকে আটলান্টায় করোনা সংক্রমণ ও মৃত্যু ব্যাপক বেড়ে যাওয়ার পরেও মাস্ক ব্যবহারে উদাসীনতা দেখে রেগে গেছেন ব্রায়ান ।
ব্রায়ান মনে করেন, মাস্ক ব্যবহারের ফলে সংক্রমণ কমবে। এজন্য জনগণকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে। আমাদের জনগণকে ঝুঁকির মধ্যে ফেলার পরেও চুপ থাকতে পারি না। এদিকে মেয়র কেইশা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন। তিনি বলেছেন, জনগণের দেওয়া কর সঠিকভাবে কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করছি। এজন্য আক্রান্তদের শনাক্তের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আর যদি সরকারের তরফ থেকে মামলা হয়, সেটা আদালতেই দেখবো ।