
আন্তর্জাতিক ডেস্কঃ নতুন করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির প্রতিযোগীতায় নেমেছে ভারতের শীর্ষস্থানীয় সাত ফার্মাসিউটিক্যালস কোম্পানি। দেশটির গণমাধ্যম জানিয়েছে, ভারত বায়োটেক, সিরাম ইনস্টিটিউট, জাইডাস ক্যাডিলা, প্যানাসিয়া বায়োটেক, ইন্ডিয়ান ইমিউনোলজিক্যালস, ম্যানভ্যাক্স এবং বায়োলজিক্যাল ই- এই সাতটি দেশীয় প্রতিষ্ঠান ভারতে করোনা ভাইরাস ভ্যাকসিন তৈরির দৌড়ে অন্যতম। ভারত বায়োটেকের ভ্যাকসিন কোভাক্সিনের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনার অনুমোদন পেয়েছে, যা হায়দরাবাদে কোম্পানি তৈরি করছে। এটি গত সপ্তাহে মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে। শীর্ষস্থানীয় ভ্যাকসিন সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া, চলতি বছরের শেষ নাগাদ কোভিড -১৯ এর ভ্যাকসিন তৈরির আশা করছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনাওয়ালা এ বিষয়ে বলেছেন, আমরা অ্যাস্ট্রাজেনিকা-অক্সফোর্ড ভ্যাকসিন নিয়ে কাজ করছি, যা তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে। এগুলি ছাড়াও, আমরা ২০২০ সালের আগস্টে ভারতে মানবদেহে পরীক্ষাও শুরু করবো। বর্তমান পরিস্থিতি এবং ক্লিনিক্যাল ট্রায়ালগুলোর উপর ভিত্তি করে আমরা আশা করছি যে, এস্ট্রাজেনেকা-অক্সফোর্ড ভ্যাকসিনটি এই বছরের শেষের দিকে পাওয়া যাবে।
তিনি আরও জানান, ইউএসভিত্তিক বায়োটেক ফার্মা কোডাজেনিক্সের সঙ্গে একটি লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিনের কাজও করছি, যা প্রাক-ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ড ভ্যাকসিন এবং কোডাজেনিক্স ছাড়াও, আমরা বিশ্বব্যাপী একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে ভ্যাকসিন উৎপাদনে অংশীদার হিসাবে যুক্ত করেছি। এর মধ্যে অস্ট্রিয়ার থিমিসসহ আরও দুটি প্রকল্পের সঙ্গে যুক্ত আছি। অ্যাস্ট্রাজেনিকার সঙ্গে অংশীদারিত্বের বিষয়ে পুনাওয়ালা বলেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক বিকাশিত কোভিড-১৯ ভ্যাকসিনের ১ বিলিয়ন ডোজ উৎপাদন ও সরবরাহের জন্য ভারতের সিরাম ইনস্টিটিউট অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে একটি অংশীদারিত্বের অংশীদারিত্ব করেছে। এই ভ্যাকসিনগুলো ভারত এবং বিশ্বের মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের দেশগুলির জন্য দেওয়া হবে। ফার্মা মেজর জাইডাস ক্যাডিলা জানিয়েছে, যে তারা সাত মাসের মধ্যে কোভিড -১৯ ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন করতে চায়। গত সপ্তাহে তারা প্রথম মানবদেহে ট্রায়াল শুরু করেছে। ফলাফল ইতিবাচক হলে ভ্যাকসিন আসতে আরো সাত মাস সময় লাগবে বলে ইতিমধ্যে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পঙ্কজ আর প্যাটেল।